1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

মাদারীপুরের নতুন ঘর ও জমি পেলো আরও ১৯৬টি গৃহহীন পরিবার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২১৭ বার পঠিত

মাহমুদুল হাসান রনি
মাদারীপুর জেলা প্রতিনিধি।

মাদারীপুরের মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে গৃহহীনদের ঘর দেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে তৃতীয় ধাপের
(২ য় পর্যায়ে) জেলার সদর, রাজৈর, শিবচর ও কালকিনিতে আরও ১৯৬টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর ও ভুমি বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে
জেলার সদর, রাজৈর, শিবচর ও কালকিনিতে উপজেলা প্রশাসনের পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ৩৮টি, রাজৈর উপজেলার ২৫টি, শিবচর উপজেলার ৩০টি ও কালকিনিতে ১০৩টি পরিবারের কাছে নতুন ঘরের চাবি, দলিল পত্র ও নামজাদির কাগজ দেওয়া হয়েছে।
সকাল দশটায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে মোট ২৬.২৯৯টি ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন সম্পূর্ণ করেন।
জেলার রাজৈর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনিসুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ঘর হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা এইচ এম মাহবুব হোসেন, সমাজের সেবা কর্মকতা ফজলুল হক ছলাকারসহ প্রমূখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT