1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

মাছ চুরির অপবাদে নির্যাতনের শিকারশিশু সৌরভ অবশেষে মারা গেল

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩২১ বার পঠিত

বরিশাল প্রতিনিধি।। মাছ চুরির অপবাদে নির্যাতনের শিকার সৌরভ মণ্ডল (১০) সাত দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে মারা গেছে।

গত শুক্রবার (২২ ফ্রেবুয়ারী) রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দক্ষিণ মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সৌরভের বাবা কার্তিক মণ্ডল বাদী হয়ে গতকাল শনিবার স্থানীয় দুই যুবক বেলাল মোল্লা ও ফারুক মাতুব্বরকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। সৌরভ চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে কার্তিক মণ্ডলের সঙ্গে পার্শ্ববর্তী উত্তর মাগুরা গ্রামের বেলাল মোল্লার (৩৫) বিরোধ চলে আসছিল। ১৫ ফেব্রুয়ারি সৌরভের বাবা–মা দক্ষিণ মাদ্রা গ্রামের জমিতে কাজে যান। এ সময় বসতঘরের পাশের ডোবায় মাছ ধরছিল উত্তর মাগুরা গ্রামের বেলাল মোল্লা (৩৫) ও তাঁর সহযোগী ফারুক মাতুব্বর (৩২)। পাড়ে বসে মাছ ধরা দেখছিল সৌরভ।

একপর্যায়ে মাছ চুরির অপবাদ দিয়ে বেলাল ও ফারুক সৌরভকে নির্যাতন করে। সৌরভের শ্বাসনালি চেপে ধরে হত্যার উদ্দেশ্যে ঘাড়ের হাড় ভেঙে দেন। একপর্যায়ে বেলাল ও তাঁর সহযোগী ফারুক সৌরভকে অমানবিক নির্যাতন করে লাথি দিয়ে ধান খেতের ড্রেনে ফেলে দেন। সাত দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল রাত সাড়ে ১১টায় সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT