1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ  পারাপার ৮ জন আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২২১ বার পঠিত

ঝিনাইদহ থেকে শাকিল আহমেদ-

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধ ভাবে পারাপারের সময় ৮ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। শুক্রবার মহেশপুর উপজেলার বাশবাড়িয়া ও মালিটা গ্রাম থেকে এ সব নারী পুরুষকে আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় শুক্রবার এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন বাশবাড়িয়া গ্রাম দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় নড়াইল জেলার কালিয়া থানার পাচকাউনিয়া গ্রামের মোঃ আলতাফ শেখের ছেলে মোঃ হোসেন শেখ (৪০), একই থানার খড়রিয়া গ্রামের মোঃ রাজু শেখের ছেলে মোঃ আলমগীর শেখ (১৯), কদমতলা গ্রামের সাদেক শেখের স্ত্রী আছমা বেগম (৩৫) এবং একই জেলার সদর উপজেলার মির্জাপুর গ্রামের জালাল শেখের মেয়ে স্বপ্না (৩৫) কে আটক করা হয়। অন্যদিকে মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া গ্রামের লিটন মিত্রের ছেলে নিরব মিত্র (২৩), নিরব মিত্রের স্ত্রী সংগীতা মিত্র (১৮), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ছত্রকান্দা গ্রামের সবুজ বালার স্ত্রী লাকি বালা (২০) এবং ছেলে সূর্যবালা (০৯ মাস) কে আটক করা হয়। এ সময় অবৈধ পারাপারে সহায়তাকারী দালাল মহেশপর থানার মাটিলা গ্রামের মোঃ মুন্সি মন্ডলের ছেলে মোঃ শওকত আলী (৪৭) মামলার আসামী হলেও তিনি পলাতক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT