1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

মহেশপুর সীমান্ত থেকে ৪০ টি সোনার বারসহ সোনাকারবারি আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৫ বার পঠিত

সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৪০ পিচ সোনার বারসহ শওকত আলী (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার বিকেলে মাটিলা সীমান্তের যাদবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আতিকুর রহমান মাটিলা গ্রামের মনছুর আলীর ছেলে।
বিজিবি খালিশপুর- ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল শাহিন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাটিলা সীমান্ত দিয়ে একটি সোনার চালান ভারতে পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল অভিযান চালায়। এসময় জলুলী – যাদবপুর গ্রামের মধ্যবর্তী রাস্তা থেকে সন্দেহ হওয়ায় শওকত আলীকে আটক করে। তার দেহ তল্লাশী করে ৪ কেজি ৬’শ ৫৫ গ্রাম ওজনের ৪০টি সোনার বার উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে মামলা দিয়ে তাকে মহেশপুর থানায় সোপর্দ ও উদ্ধারকৃত সোনা ঝিনাইদহ ট্রেজারিতে জমা দানের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT