1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

মতলব দক্ষিণে করোনায় কালিয়াইশ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডির সদস্যের মৃত্যু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৮৩ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী, চাঁদপুর জেলা প্রতিনিধি

 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ও কালিয়াইশ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডি সদস্য মোঃ জামাল প্রধান করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি… রাজিউন)।

আজ ১৬ আগস্ট সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর ১২টা ৩০ মিনিটে মারা যান । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। মোঃ জামাল প্রধান মৃত্যুকালে স্ত্রী ও ৩ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন,রাজনৈতিক সহকর্মী ও গুনীগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কাজিয়ারা গ্রামে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোঃ জামাল প্রধান আগে থেকেই স্বাস কষ্ট রোগে ভুগছিলেন।হঠাৎ করে গত প্রায় ১৫ দিন পূর্বে তার পরীক্ষা করে করোনা পজেটিভ হলে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়।সেখানে কয়েকদিন থাকার পর তার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।এ হাসপাতালে কয়েকদিন থাকার পর আজ সোমবার মৃত্যু হয়।তার মৃত্যুতে মতলব ও তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

১৬ আগস্ট সোমবার বাদ মাগরিব মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মবিন সুজন প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন,উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহির সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক চন্দন শাহসহ সকল যুগ্ম আহবায়কবৃন্দ, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান আবদুস সালাম মৃধা (মামুন), নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ চাঁন মিয়া তালুকদার, সাধারন সম্পাদক আবু কালাম আজাদ , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, নাায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হারুনুর রশীদ পাটোয়ারী, যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ পাটোয়ারী, ইউ’পি সদস্য মোঃ গোলাম রাব্বানী দেওয়ানজীসহ সামাজিক, রাজনৈতিক ও এলাকাবাসী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT