1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

মতলব দক্ষিণে এক সন্তানের জননীর আত্মহত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১৯৪ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী, মতলব দক্ষিণ(চাঁদপুর) প্রতিনিধিঃ

মতলব দক্ষিণে এক সন্তানের জননী রিংকু রানী (২২) স্বামীর অত্যাচারে বিষপানে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে গত ২১ আগস্ট সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় মতলব পৌরসভার ১নং ওয়ার্ডের বাইশপুর গ্রামের ঝালো পাড়ায়। পরে তাকে স্থানীয় লোকজন মতলব সরকারি হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রিংকু রানীর গুরুতর অবস্থা দেখে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করে। সেখানেই সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রাতে মৃত্যুবরন করে। রিংকু রানীর স্বামীর নাম গোপাল দাস। পেশায় একজন দর্জি। রিংকু রানীর পিতার নাম নিরঞ্জন ভক্ত। বাড়ি দাউদকান্দি। রিংকু রানীর একটি পুত্র সন্তান রয়েছে। যার নাম প্রহর। নিরঞ্জন ভক্ত জানান, আমার মেয়েকে গোপাল দাস নির্যাতন করতে করতে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই। স্বামী গোপাল দাস জানান, এ বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। কথা কাটাকাটির এক পর্যায়ে সে মনের ক্ষোভে বিষ পান করে।

বিষয়টি মতলব দক্ষিণ থানার পুলিশকে অবহিত করলে লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরন করে। থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মহিউদ্দিন মিয়া জানান, লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। রিংকু রানীর পিতা বাদী হয়ে কয়েকজনকে আসামী করে রাতেই একটি মামলা দায়ের করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT