1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

ভারতে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন অবস্থায় কুলাউড়ার সঞ্জিতের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ১৮২ বার পঠিত

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

 

ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে সড়ক পথে গোহাটি যাবার পথে শনিবার (২১ আগস্ট) সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সঞ্জিত দাস (৪৫) নামে কুলাউড়ার এক যুবকের মৃত্যু হয়েছে।

 

নিহত সঞ্জিত মৌলভীবাজার জেলার কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক সিতেশ চন্দ্র দাসের বড় ছেলে।

 

নিহতের ছোট ভাই পত্রিকা বিক্রেতা শান্তনু দাস জানান, তার বড় ভাই সঞ্জিত দাস চাকরির সুবাদে নয়াদিল্লিতে বসবাস করতেন।

 

শুক্রবার নয়াদিল্লি থেকে তিনি সড়ক পথে গোহাটি যাবার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে। গোহাটি হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

 

ভারতে নিহত সঞ্জিত দাসের স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে এবং বাংলাদেশে তার মা ও দুই ভাই রয়েছে। তাদের গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বেগমানপুর গ্রামে। কুলাউড়া পৌর শহরের মাগুরা আবাসিক এলাকায় নিহত সঞ্জিতের মা ও দুই ভাই বসবাস করেন।

 

এদিকে, মৃত্যু সংবাদ জানার পর পরিবারে শোকের মাতম চলছে। নিহতের তার মরদেহ ভারতে সৎকার করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT