1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

বৈরাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোসেন চৌধুরী মৃত্যু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১৯৭ বার পঠিত

বৈরাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোসেন চৌধুরী মৃত্যু

শেখ আবদুল্লাহ
আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের পিতা বৈরাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোসেন চৌধুরী (৭৫) আর নেই। গত রবিবার রাত ১১ টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি….রাজেউন)।

মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। নবী হোসেন চৌধুরী এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রেখেছেন। 

নবী হোসেন চৌধুরীর মৃত্যুতে স্থানীয় সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম,জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী, বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলীসহ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গসংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

আজ সোমবার দুপুরে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নবী হোসেনকে দাফন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT