1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচী শুরু। কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে  আলোচনা সভা। কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন। কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান।

বেনাপোল সীমান্ত থেকে ফেন্সিডিলসহ আটক-২

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৪ আগস্ট, ২০১৯
  • ৩১১ বার পঠিত

মোঃসাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০৪ বোতল ফেনসিডিলসহ পিংকি খাতুন (২৭) ও মাসুম (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার(৩/০৮/১৯)ইং তারিখ ভোরে বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক পিংকি বেনাপোল পৌর এলাকার ভবারবেড় গ্রামের মিন্টুর স্ত্রী ও মাসুম একই গ্রামের আকমল হোসেনের ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ফেনসিডিল এনে নিজ বাড়িতে মজুত করেছে। এমন সময় সেখানে অভিযান চালিয়ে ১০৪ ফেনসিডিলসহ পিংকি ও মাসুম আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।এদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।দীর্ঘদিন যাবত তারা মাদকের কারবার করে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT