1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচী শুরু। কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে  আলোচনা সভা। কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন। কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান।

বেনাপোল পোর্ট থানার পুলিশের পৃথক অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও বেটসীটসহ তিনজন আটক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯
  • ২৯৩ বার পঠিত

মোঃসাগর হোসেন বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশের পুথক অভিযানে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২০ পিস বেটসীট সহ তিন পাচারকারীকে আটক করে।

মঙ্গলবার(২৩/০৪/১৯ইং) তারিখ সকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই কাজী এহসানুল হক,এএসআই রিপন দাস ও এএসআই আলমগীর হোসেন পোর্ট থানাধীন বৃত্তি আঁচড়া গ্রাম থেকে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ বৃত্তি আঁচড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে রায়হান উদ্দিন(৩৫)কে আটক করে। অপর দিকে বেনাপোল পোর্ট থানাধীন গোলদার মসজিদ এর সামনে থেকে ২০ পিস উন্নতমানের বেডসীট ও একটি প্রাইভেটকার সহ ঝিকরগাছা থানাধীন পঞ্চনগর গ্রামের কদম আলীর ছেলে স¤্রাট(২৫) ও পুরুন্দপুর গ্রামের কামরুল সরদারের ছেলে মাসুম সরদার(৩০)কে আটক করে।

বেনাপোল পোর্ট থানার এসআই কাজী এহসানুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২০ পিস উন্নতমানের বেডসীটসহ তিনজনকে আটক করি।

তিনি আরো জানান,আটক আসামীদেরকে মাদক আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT