1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

বেনাপোলের পুটখালী সীমান্ত মানব পাচারের নিরাপদ রুট

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ৩০৩ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর) প্রতিনিধিঃ
বেনাপোল এর পুটখালী সীমান্ত মানব পাচারের ও অবৈধ পথে পাসপোর্ট বাদে ভারতে যাওয়ার নিরাপদ রুট হিসাবে ব্যবহৃত হয়ে থাকে । এ পথে যাদের পাসপোর্ট নাই সেই সব লোক; আবার দালালদের খপ্পরে পড়ে পাচার হওয়া যুবতী, তরুনী ও শিশুদের নিরাপদ রুট হিসাবে দালালরা ব্যবহার করে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে।
স্থানীয়রা জানান , এক শ্রেনীর স্থানীয় দালালরা দেশের বিভিন্ন জেলার দালাল প্রতিনিধিদের সাথে যোগাযোগ এবং কমিশন এর ভিত্তিতে মানব পাচার করে থাকে। আবার ভালো কাজের প্রলোভন দেখিয়ে এদেশের অনেক তরুনী মেয়েদের ভারতের বিভিন্ন নিশিদ্ধ পল্লীতে বিক্রি করে দেয়। তারা জানায় দুর দুরান্ত থেকে আসা এসব তরুনী ও অনেক গৃহবধুদের দালালরা সীমান্ত এলাকায় আটকিয়ে রেখে লাইন খারাপ সীমান্ত গরম বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদের ধর্ষন করে। লোক লজ্জার ভয়ে তারা মুখ খুলতে পারে না।
সর্বোশেষ গত শনিবার দিবাগত রাত্রে কুষ্ঠিয়ার রিয়া ও চাঁদপুরের শাহনাজকে ভাল কাজের প্রলোভন দেখিয়ে তাদের এক দুর সম্পর্কের মামা বেনাপোল এনে দালালদের হাতে তুলে দেয়। এবং ঐ মামা বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে চলে যায় তাদের ওপার থেকে রিসিভ করার জন্য। কিন্তু বিধি বাম এ দুই তরুনী লালশার শিকার হয় পুটখালীর কিছু মানুষ নামের নরপশুর। তাদের বিভিন্ন ভাবে ভয়ভিত দেখিয়ে সারারাত মদ্যপবস্তায় পালাক্রমে ধর্ষন করে। ধর্ষনের এ কাহিনী জানা জানি হয়ে গেলে বেনাপোল পোর্ট থানার ওসি বিষয়টি গুরুত্বর সাথে দেখে পদক্ষেপ নেওয়ার মাত্র ১৮ ঘন্টার মধ্যে ৬ ধর্ষকদের আটক করতে সক্ষম হয়। সুত্র জানায়, বেনাপোল পুটখালীর ঘাট দিয়ে যারা মানব পাচার করে তারা অত্যান্ত প্রভাবশালী এবং প্রভাবশালী রাজনৈতিক ছত্রছায়ায় থাকে। এপথে যারা মানব শিশু নারী পাচার করে থাকে তাদের সাথে যুক্ত ঐ ছয় ধর্ষক । শাহীন নামে যে ধর্ষক পলাতক রয়েছে সে ঐ গ্রামের একজন মহিলা মেম্বারের ছেলে বলে স্থানীয়রা জানান।
ধর্ষনের উদ্ধারকৃত দুই তরুনীর সাথে কথা বলতে চাইলে বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) বলেন, এদের সাথে কথা বলা যাবে না। তবে থানার ভিতর দুই তরুনীকে স্বাভাবিক ভাবে বসে থাকতে দেখা গেছে।
বেনাপোল পুটখালীর স্থানীয়রা মানব পাচার রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সজাগ হওয়ার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT