1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

বিশ্বনাথ বেকার যুবা/ নারীদের আত্ন কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৯৫ বার পঠিত

বিশ্বনাথ বেকার যুবা/ নারীদের আত্ন কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা
ফারুক আহমদ
বিশ্বনাথ সিলেট

আমাদের এই স্বাধীন দেশের কয়েকটা সমস্যার মধ্যে উল্লেখ্যযোগ্য একটা সমস্যা হলো বেকারত্ব। দেশের একাডেমিক শিক্ষার সর্বোচ্চ সনদ নিয়েও বছরের পর বছর পার করে দিচ্ছে শিক্ষার্থী, কিন্তু মিলছে না কোন চাকরি। স্নাতকোত্তর পাশের পর তিন থেকে চার বছর আবার চাকরির জন্য আলাদাভাবে নিতে হয় প্রস্তুতি। পাশাপাশি করতে হচ্ছে কোচিংও। সমস্যা এত প্রকট যে এশিয়া মহাদেশের মধ্যে আমাদের এদেশ দ্বিতীয় স্থানে। বেকারত্ব আমাদের জন্য যেন একটা অভিশাপে হয়ে গেছে। তাই বেকার যুবা/নারীদের দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলায় আত্ন কর্মসংস্হানমূলক ব্লক-বাটিক ও হস্ত শিল্প বিষয়ক মাস ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বুধবার ১২ জানুয়ারী উপজেলা বিআরডিবি কনফারেন্স হল রুমে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে উপজেলা পরিষদের আয়োজনে ওই প্রশিক্ষন কর্মশালার উদ্ভোধন করা হয়।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এস এম নুনু মিয়া।

উপজেলা নারী ও শিশু উন্নয়ন বিষয়ক কমিটির বাস্তবায়নে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছইফুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা সনজিত চন্দ্র, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক হাজী আব্দুল মতিন, লন্ডন প্রবাসি আব্দুল খালিক।
এসময় উপস্হিত ছিলেন পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া, সদস্য জমির আলীসহ প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT