1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

বিশ্বনাথে প্রশাসনের পক্ষ থেতে মাস্ক বিতরণ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৮০ বার পঠিত

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

করোনা সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন ও পুরাণ বাজার এলাকায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১৩ জানায়রী বিকেলে প্রশাসনের উদ্যোগে ওই মাস্ক বিতরণ করা হয়েছে।
মাস্ক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার।

মাস্ক বিতরণকালে ব্যবসায়ী ও জনসাধারণকে জনসমাগম এড়িয়ে চলতে ও স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা প্রদান করে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেন, করোনা ভাইরাস নতুন রূপে এসেছে। তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সরকারি নির্দেশ মোতাবেক স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান বলেন, আজ সর্তক করে গেলাম। পরবর্তীতে মাস্ক ছাড়া চলাচল করলে শাস্তি হবে।

মাস্ক বিতরণ ও সচেতনতা প্রচারাভিযানের উপস্থিত ছিলেন উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সচিব বিজিত সরকার, পৌর সহায়ক কমিটির সদস্য জহুর আলী, পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া, ইউনিয়ন পরিষদের মেম্বার শাহনেওয়াজ চৌধুরী সেলিম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, যুবলীগ সাইদুল ইসলাম স্বেচ্ছাসেবকলীগ নেতা আর জে সিজিল মিয়া প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT