1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচন কর্মকর্তার মতবিনিময়

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১৯১ বার পঠিত

বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচন কর্মকর্তার মতবিনিময়
ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথের লামাকজি ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দুই ইউনিয়নে প্রথমবারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এজন্য মহড়ার জন্য ভোটের দুইদিন আগে অনুশীলনমূলক ভোট (মক ভোট) অনুষ্ঠিত হবে।

সোমবার ১৭ জানুয়ারি দুপুরে উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন তথ্য জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটানিং কর্মকর্তা গোলাম সারওয়ার।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার লামাকাজি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৯০৫। এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৫৫০, নারী ভোটার ১০ হাজার ৩৫৫। কেন্দ্র সংখ্যা ১০টি ও বুথ সংখ্যা ৫৮টি। খাজাঞ্চি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৫১৭। এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৭০১, নারী ভোটার ১০ হাজার ৮১৬। কেন্দ্র সংখ্যা ১৩টি, বুথ সংখ্যা ৬০টি। এখনো ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যার তালিকা করা হয়নি।

এদিকে, গত নির্বাচনের তুলনায় লামাকাজিতে ১ হাজার ৮৩১ ভোট ও খাজাঞ্চিতে ১ হাজার ৩৭৫ ভোট কমেছে। তবে, দুই ইউনিয়নে নতুন ভোটারদের সংখ্যা বলতে পারেনি নির্বাচন অফিস।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনের রিটানিং কর্মকর্তা গোলাম সারওয়ার জানান, উপজেলায় প্রথমবারের মত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ইভিএমে ভোট জালিয়াতির কোন সুযোগ নেই এবং অতি দ্রুততার সাথে ভোটের ফলাফল পাওয়া যাবে। তিনি এই দুই ইউনিয়নের সাধারণ ভোটারদের আগামী ২৯ জানুয়ারি মক ভোটে অংশ নেয়ার আহবান জানান।
ইউএনও নুসরাত জাহান তার বক্তব্যে বলেন, উপজেলায় যাতে শান্তি ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। ভোটের প্রচারণায়, ভোটের দিন ও মক ভোটে করোনা স্বাস্থ্যবিধি মানতে সকলের প্রতি আহবান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থি ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, রুহেল উদ্দিন, নবীন সুহেল, কামাল মুন্না, আব্দুস সালাম, আক্তার আহমদ শাহেদ, মিছবাহউদ্দিন, বদরুল ইসলাম মহসিন, শুকরান আহমদ রানা প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT