1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

বিদেশী উটপাখিসহ বিভিন্ন জাতের পাখির বাচ্চা জব্দ,আটক ৩।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩৬০ বার পঠিত

শামীম তালুকদার,ময়মনসিংহ।

নেত্রকোণার গোয়েন্দা (ডিবি)পুলিশ অভিযান চালিয়ে বিদেশী উটপাখি ও ময়ূর পাখিসহ বিভিন্ন জাতের পাখির বাচ্চা জব্দ করেছে।জব্দকৃত বিদেশী পাখির বাচ্চার মধ্যে রয়েছে ৪৬ টি উট,৫টি ময়ূর,১৫টি লাভ বার্ড,৩০টি বাজ রিগারও ৩টি ককটেল পাখির বাচ্চা। জাতের এ সকল পাখির বাচ্চার অনুমান মূল্য ৮লাখ ৭২হাজার ৫০০টাকা। এ কাজে ব্যবহৃত ১টি সাদা রংয়ের প্রাইভেট গাড়িও জব্দ করছে পুলিশ যার মূল্য ৪লক্ষ টাকা। পাখির বাচ্চাগুলিকে বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলেন,নেত্রকোণা সদর উপজেলার বালুকান্দা গ্রামের মৃত হাফেজ হাবিবুল্লাহর ছেলে আহমেদুল্লাহ সাকিব (৩২),কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা গ্রামের মোঃশাহ আলমের ছেলে ইব্রাহিম রানা (৩২)ও জামালপুর বকশিগঞ্জের কুশলনগর গ্রামের মোঃআজিম উদ্দিনের ছেলে মোঃআমিনুল ইসলাম (৩৮)।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর)মোঃআল আমিন হোসাইন জানান,আহমেদুল্লাহ শাকিবের ভাড়াটিয়া খামারে রাখা ১টি সাদা রংয়ের প্রাইভেট কারের ভিতর কাগজের কার্টুনে ৬টি বিদেশী উটপাখির বাচ্চা রাখা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে ওই খামারে অভিযান পরিচালনা করে আরো বিদেশী উটপাখির বাচ্চাসহ ময়ূর,লাভবার্ড, বাজরিগার ও ককটেল এ সকল পাখির বাচ্চাও জব্দ করা হয়।

এ সময় বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃসায়েদুল ইসলাম ঘটনাস্হলে এসে বিদেশী বন্য পাখি সংক্রান্ত জিজ্ঞাসাবাদে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি দেখতে চাইলে আটককৃতরা তা দেখাতে পারেনি।আটককৃতরা পরস্পরের সহযোগিতার লাইসেন্স ব্যতীত অবৈধভাবে বিদেশী বন্যপাখির বাচ্চা পালন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের তত্ত্বাবধানে রেখেছিল।পরে তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দকৃত প্রাণিগুলোকে আদালতের আদেশে অবমুক্ত করার জন্য বন বিভাগে বুঝিয়ে দেয়া হয়েছে।

নেত্রকোণার ডিবির ওসি মোঃরফিকুল ইসলাম জানান,আটক হওয়া ৩জনকে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়েছে।জব্দ হওয়া পাখিগুলো বনে অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT