1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে বন্যায় কবলিত এলাকা পরিদর্শন করলেন — এ্যাড. দীপেন দেওয়ান। কেশবপুরে দিনে দুপুরে ডাকাতি,২০ ভরি স্বর্ণালংকার লুট। মণিরামপুরের তাহাব্বির সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরন। ফারুয়া  ইউনিয়নে বন্যা দুর্গতদের নগদ অর্থ বিতরণ করল উত্তম ও তার বন্ধুমহল  । শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত। কেশবপুরের মঙ্গলকোট স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে ছাত্র সিয়াম আহত। বিলাইছড়িতে পরিবার পরিকল্পনা অফিস  কর্তৃক স্কুল হেল্থ প্রোগ্রাম পরিচালিত। কেশবপুরে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী।

বাহুবলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ নিহত -২

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ২৭২ বার পঠিত

সোনাই নিউজ:হবিগঞ্জের বাহুবলে দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) ভোররাতে বাহুবল উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের নকরাছ পাড়া এলাকার আহমদ আলীর ছেলে ট্রাক চালক বাবু মিয়া (৩২) এবং তার সহকারী রহমত আলী (২৫), একই এলাকার মোস্তাফা আলীর ছেলে।

বাহুবল মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) ফাহমিদা নূরানী বলেন, রাতে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই টাকের সাথে বিপরীত দিক থেকে আসা অপর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান ঢাকাগামী ট্রাকের চালক ও সহকারী।

এ সময় অপর ট্রাকের সহকারী শাহ আলম (৩৫) গুরুতর আহত হন।

নোয়াখালী জেলার সোনাইমুরী উপজেলার আব্দুস সালামের ছেলে শাহ আলমকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। লাশ দুটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি পুলিশের হেফাজতে রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT