1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচী শুরু। কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে  আলোচনা সভা। কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন। কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান।

বন্দুকের ভয় দেখিয়ে ইয়াবা খাইয়ে নারীকে ধর্ষণ! সেই দুই পুলিশ কর্মকর্তা.

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩৯৪ বার পঠিত

সোনাই ডেক্স:মানিকগঞ্জ সাটুরিয়ায় পিস্তলের ভয় দেখিয়ে ইয়াবা খাইয়ে নারীকে (২০) ধর্ষণের অভিযোগে সেই দুই পুলিশ কর্মকর্তার ৬ দিন রিমান্ড মঞ্জুর করে আদালত।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সাওয়ার এই রিমান্ড দেন। পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন।

এর আগে সোমবার (১১ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে সাটুরিয়া থানার এসআই সেকেন্দার হোসেন ও এএসআই মাজহারুল ইসলাম এ দু’জনকে পুলিশ লাইন থেকে গ্রেফতার করা হয়।

সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলামের বিরুদ্ধে দু’দিন আটকে রেখে ধর্ষণ ও মাদক সেবন করানোর অভিযোগ করেছিলেন সাভারের এক নারী।

উল্লেখ্য, রোববার (১০ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপার অভিযোগটি পেয়ে মানিকগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দীকীকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেন। তদন্তে প্রাথমিক সত্যতা পায় তদন্ত কমিটির সদস্যরা। ওই ঘটনায় সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর তাদের গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী নারী জানান, রোববার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর সোমবার বিকেলে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের তদন্ত কমিটি। পরে সোমবার সন্ধ্যায় তিনি বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT