1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

বজ্রপাত প্রতিরোধে শ্যামনগরে তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৯ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

রবিবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জলবায়ু অধিপরামর্শ ফোরাম ও ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে বজ্রপাত প্রতিরোধে কাশিমাড়ী ইউনিয়নের সোতার খালের দুই পাড়ে তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জামাল হোসেন, শামছুর রহমান, শিক্ষক রনজিৎ বর্মন।

লির্ডাসের সহায়তায় অনুষ্ঠিত উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি মোঃ শফিকুল বারী, সম্পাদক মোঃ মজিবর রহমান, নির্বাহী সদস্য সুফিয়া খাতুন, লির্ডাস কর্মকর্তা রনজিৎ মন্ডল, শম্পা বিশ্বাস ,মাধাই সরকার প্রমুখ।
জানা যায়,এক হাজার তালবীজ বপন করা হবে কাঁঠালবাড়ীয়া দুই কিলোমিটার রাস্তায়।

ছবি- শ্যামনগরে বজ্রপাত নিরোধে তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT