1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

বই দেয়ার কথা বলে ছাত্রীকে নিয়ে নিজ ঘরে ধর্ষণ করলো মাদ্রাসা শিক্ষক!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯
  • ৩০৫ বার পঠিত

সোনাই নিউজ:বরগুনায় অষ্টম শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। রোববার দুপুর ১টার দিকে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া এলাকায় সাহেবের হাওলা রাফেজিয়া দাখিল মাদরাসার সন্নিকটে মাদরাসা শিক্ষক শিক্ষার্থীকে গাইড দেয়ার কথা বলে তার বাসায় ডেকে নিয়ে এ ঘটনা ঘটানো হয়। পরে ধর্ষিত ওই শিক্ষার্থীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, অভিযুক্ত ধর্ষকের নাম মো. সাইফুল ইসলাম। সে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের সাহেবের হাওলা রাফেজিয়া দাখিল মাদরাসার সহকারি শিক্ষক মো. ইব্রাহিম মাওলানার ছেলে। অভিযুক্ত সাইফুল ইসলামও একই মাদরাসার শরীরচর্চা শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

নির্যাতিত ওই শিক্ষার্থীকে উদ্ধারকারী সমাজকর্মী মো. আরিফুর রহমান মারুফ মৃধা বলেন, দুপুরে গাইড দেয়ার কথা বলে এই শিক্ষার্থীকে মাদরাসায় ডেকে নেয় লম্পট সাইফুল। মাদরাসার খুব কাছেই ধর্ষক সাইফুলদের বাড়ি। সাইফুলের ডাকে এই শিক্ষার্থী মাদরাসায় গেলে সাইফুল তাকে তাদের ঘরের দোতলায় নিয়ে পাশবিক নির্যাতন করে।

সাইফুলের পাশবিক নির্যাতনে ওই শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঘরে রেখেই পালিয়ে যায় সাইফুল। পরে স্থানীয়দের কাছে এ ঘটনার খবর শিক্ষার্থীর বাবা ফোনের মাধ্যমে জানতে পারে। পরে তিনি ওই বাড়িতে গিয়ে কিশোরীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এদিকে বরগুনা জেনারেল হাসপাতালে গিয়ে জানা যায়, পাশবিক নির্যাতনের ফলে কিশোরীটির অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসা চলছে।এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি মো. আবির হোসেন মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন কিশোরীর খোঁজ খবর নেয়া হচ্ছে। অভিযুক্ত সাইফুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT