1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

প্রাইভেট কারে ফেন্সিডিল বহনের সময় ধামইরহাট পুলিশের হাতে আটক-১

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২২৩ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট,(নওগাঁ) প্রতিনিধিঃ –

নওগাঁর ধামইরহাটে প্রাইভেট কারের মধ্যে ফেন্সিডিল বহনের সময় থানা পুলিশ আটক করেছে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে। মঙ্গলবার ১৭ আগস্ট সকালে নানাইচ মোড়ে ধামইরহাট থানা পুলিশ ফেন্সিডিলসহ গাড়ী চালক মাদক চোরাকারবারি স্বপন কে আটক করে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিনের নেতৃত্বে এস.আই নাজমুল, এস আই মাসুদ রানা ও এ এস আই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নানাইচ গ্রামে অভিযান পরিচালনার সময় একটি প্রাইভেট কার আটক করে তল্লাসি করলে কারের মধ্যে থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। মাদকদ্রব্য বহনের অপরাধে গাড়ীর চালক স্বপন মিয়া (৩৬) সহ প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ। আটককৃত ব্যক্তি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাটিয়াবাড়ী গ্রামের ফিরোজ রহমানের ছেলে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন জানান, ধৃত স্বপন মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাইভেট কার চালক হিসেবে মাদক ব্যবসার কথা স্বীকার করে। এর আগেও একাধিক বার ধামইরহাটসহ বিভিন্ন অঞ্চল থেকে প্রাইভেট কারে ফেন্সিডিল বহন করে ঢাকায় নিয়ে যেতো বলেও স্বীকারোক্তি করে। এ বিষয়ে ধামইরহাট থানায় আটককৃত স্বপনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং-৩৩, তাং- ১৭/০৮/২১।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT