1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

পান চাষে স্বাবলম্বী কোদালখাতার অনিল চন্দ্র বর্মন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৯৭ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাটের কোদালখাতায় পান চাষ করে সংসারের হাল ধরেছেন কৃষক অনিল চন্দ্র বর্মন। সামান্য পুঁজিতে এ কৃষক কঠোর পরিশ্রম করে পান চাষ করেই স্বাবলম্বী হয়েছেন। মাত্র ৩৬শতাংশ জমি পান চাষে ব্যবহার করেছেন। শুধু খরচ বাদে প্রতি বছর তার আয় হবে প্রায় ৩লক্ষ টাকার উপরে। তবে কাজটি করতে গিয়ে তার অনেক বেগ পেতে হয়েছে। বিভিন্ন সময়ে এক এক জায়গায় চলে যেতে হয়েছে তাকে। বর্তমানে দিনদিন পানের উপর সফলতার স্বপ্ন দেখছেন তিনি।

লালমনিরহাট জেলা শহরের সাপটানা বাজার সড়ক পেরিয়ে মাত্র ৩কিলোমিটার দূরে মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের কৃষক অনিল চন্দ্র বর্মনের বাড়ি।

অনিল চন্দ্র বর্মনের সাথে কথা বলে জানা যায়, এক পুত্র জনক তিনি। শখ করে গাইবান্ধা জেলার কামারপাড়া থেকে পান গাছ নিয়ে আসেন বাড়িতে। পান বরজে সরিষার খৈল ও গোবর ব্যবহার করে বাঁশের খুঁটিতে পুঁতে রেখে জমি চাষের উপযোগী করে মাচান তৈরি করেন তিনি। এ কাজে তার বাড়ির লোকজন সহায়তা করেন। প্রথমে কম লাভ আসলেও বরজ তৈরির পর বর্তমানে পান উৎপাদন অব্যাহত রয়েছে।

কৃষক অনিল চন্দ্র বর্মন জানান, খৈল ও জৈব সার তৈরি করে তা ব্যবহার করে সফলতা পেয়েছেন তিনি।

জানতে চাইলে অনিল চন্দ্র বর্মন বলেন, পানের বরজ থেকে প্রায় সারাবছরই কৃষক আয় করতে পারেন। অর্থনৈতিক বিবেচনায় পানচাষ লাভজনক। তাছাড়াও কোদালখাতার মাটি পানচাষের জন্য সম্বাবনাময়।

তিনি আরও বলেন, বাড়াই জাতের পানের চাষ হচ্ছে এখানে। এদিকে বাড়াই পানের চারা ক্রয়ে ৪০হাজার টাকা ব্যয় হয়েছে। যা শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে রোপন করা হয়েছে। আর উৎপাদন শুরু হয়েছে ভাদ্র মাসে। ছোট সাইজের পানের বিড়া ২০টাকা থেকে ৩০টাকা ও মাঝারী সাইজের বিড়া ৫০টাকা এবং বড়/ খিলি পান বিড়া ৮০টাকা থেকে ১০০টাকায় বিক্রয় হচ্ছে। যা স্থানীয় পান ব্যবসায়ী সাবু, আলমগীর, ইসরাইল, আনোয়ার পান ক্রয় করে থাকেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT