1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

নিয়ামতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকগণের সাথে মতবিনিময়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১৭৭ বার পঠিত

 

মো নাহিদ হাসান নিয়ামতপুর(নওগাঁ) সংবাদদাতা ঃ

বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দূর করি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৮ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলা মৎস্য দপ্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এবারে আলোচ্য ও আলোচনা সপ্তাহ ব্যাপি কর্মসূচীর মধ্যে ছিল ২৮ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ উৎযাপন উপলক্ষে সমগ্র উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং এবং ব্যানার ফেস্টুন এর মাধ্যমে প্রচারনা, ২৯ আগস্ট পোনা অবমুক্ত ও মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ৩০ আগস্ট প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক মতবিনিময়, ৩১ আগস্ট মৎস্য চাষীদের মাছচাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান,পুকুরের মাটি,পানি পরীক্ষণ, ১ সেপ্টেম্বর মৎস্য চাষীদের পরামর্শ প্রদান,২ সেপ্টেম্বর সুফলভোগীদের মাঝে মৎস্যচাষের বিভিন্ন উপকরণ বিতরণী, ৩ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষণা। এ সময় উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা কামরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আরিফুল ইসলাম,দৈনিক করতোয়া ও একাত্তর বাংলা টিভির সাংবাদিক তোফাজ্জল হোসেন,দৈনিক ইত্তেফাক ও আলোকিত সকালের প্রতিনিধি জনি আহমেদ,দৈনিক ভোরের ডাক ও চ্যানেল থ্রী বাংলার প্রতিনিধি সিরাজুল ইসলাম, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি আইনুল হক,দৈনিক সকালের সময়ের প্রতিনিধি জাবেদ আলী,দৈনিক তৃতীয় মাত্রা ও নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির প্রতিনিধি ইমরান ইসলাম প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT