1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

নিয়ম মেনে গাড়ি চালালেই বিপদ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৪৪৭ বার পঠিত

মোঃ রোকনুজ্জামান রাসেল, কাজিপুর, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

 

সীমান্তবাজার থেকে গান্ধাইল বাজার যেতে কাঁঠালতলা মোড় বলে পরিচিত একটি জায়গা মূলত চৌরাস্তা। এই রাস্তাটি একটি ব্যস্ততম রাস্তা হিসেবে পরিচিত। এই কাঁঠালতলা মোড়ে কিছুদিন আগে একটি গোলচত্বর করা হয়েছে যা এখন চালকদের কাছে মারণফাঁদ হিসেবে দেখা দিয়েছে। চারটি রাস্তার তিনটি রাস্তা থেকে এই চত্বরটি দেখা যায় না বলে চালকরা স্বাভাবিক নিয়মে গাড়ি চালাতে গিয়ে হঠাৎ বিপত্তিতে পড়েন। তাছাড়া গোলচত্বরের নিয়ম অনুযায়ী সব গাড়িকে ঘড়ির কাঁটার দিকে মোড় নিয়ে ঘুরতে হবে যা এখানে কোন কোন ক্ষেত্রে অসম্ভব। ফলশ্রুতিতে এখানে যে চালক নিয়ম মেনে ঘুরতে যাবে সেই চালক পড়বে বিপদে। এরকমভাবে কয়েকটি ট্রাক বিভিন্ন সময়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এছাড়াও প্রায় প্রতিদিন এখানে দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। যেকোন মূহুর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী জানায়। এই রাস্তায় চলাচলকারী চালকদের সাথে কথা বললে তারা জানান, “এই চত্বরটির কারণে আমাদের গাড়ি চালানো খুবই অসুবিধা হচ্ছে। আমাদের ধারণা, এটা কোন ইঞ্জিনিয়রের পরামর্শে করা হয়নি। তাছাড়া এখানে এত বড় চত্বর করে রাস্তা পুরোটা নষ্ট করা হয়েছে। তাই আমাদের দাবী অতি দ্রুত এই গোল চত্বরটি ভালো ইঞ্জিনিয়রের পরিকল্পনা মোতাবেক পুণঃনির্মাণ করা হোক।” এলাকার সচেতন মহল মনে করেন, বড় কোন দুর্ঘটনা ঘটার আগেই যথাযথ কর্তৃপক্ষ বিষয়টির প্রতি সুদৃষ্টি দিবেন। (ছবি আছে)

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT