1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচী শুরু। কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে  আলোচনা সভা। কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন। কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান।

নবীগঞ্জ সন্ত্রাসী মুসার সহযোগী কাশেম গ্রেফতার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩০৪ বার পঠিত

নবীগঞ্জ প্রতিনিধি :নবীগঞ্জ আলোচিত সন্ত্রাসী মুসার সহযোগী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি কাশেমকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ

বৃহস্পতিবার রাতে উপজেলার পাশ্ববর্তী বানিয়াচং উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

নবীগঞ্জ থানার মামলার তদন্ত কর্মকর্তা এস আই সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বানিয়াচংয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, মুসার সহযোগী ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ বাকি আরও ৯ জনকে গ্রেফতার করতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য গত (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন মামলায় পরোয়ানা ভুক্ত আসামী উপজেলা সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি মুসাকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। এসময় মুসা ও তার সহযোগীরা পুলিশের উপর হামলা করে পরিদর্শক উত্তম কুমার ও উপ-পরিদর্শক ফখরুজ্জামা কে গুরুতর আঘাত করে পালিয়ে যায়। ওইদিন রাতেই মুসার বাড়িতে অভিযান চালিয়ে তার মা, বোনসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

এরপর শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক ফিরোজ বাদি হয়ে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন এবং মুসার পরিবারের সদস্যদের ওই মামলায় আদালতে প্রেরণ করা হয়। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে মুসার আরও দুই সহযোগীকে আটক করেন। বৃহস্পতিবার অভিযান চালিয়ে হাবিবুর রহমান কাশেমকে গ্রেফতার করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান সোহানুর রহমান মুসাসহ মামলার সকল আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT