1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

নবীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্টিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৯০ বার পঠিত

নবীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্টিত

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞান বাস্তবতার সাথে তাল মিলিয়ে কাজ করে। বিজ্ঞান ছাড়া মানুষের বর্তমান জীবন ব্যবস্থা একেবারেই অচল।

তিনি “বিজ্ঞন প্রযুক্তি ও নৈতিকতা একই সূত্রে গাঁথা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে (১৩ জানুয়ারি) বৃহস্পতিবার ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ সমাপনী ও পূরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা সাকিল আহমেদের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন,ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, সহকারী প্রোগ্রামার অফিসার কাজী মঈনুল ইসলাম , প্রভাষক রেজাউল আলম,প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, নবীগঞ্জ সরকারী কলেজের ছাত্রী আরিফা চৌধুরী লুবা, দিনারপুর কলেজের ছাত্র বদরুল ইসলাম, মেলায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের সার্বিক ব্যবস্থাপনায় ১৪টি ষ্টল বসে।

আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে পূরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য,১২ জানুয়ারী বুধবার দুইদিন ব্যাপী উক্ত মেলার উদ্বােধন করেন নবীগঞ্জ – বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT