1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

ধামইরহাটে সাবেক ইউপি সদস্যর স্ত্রীর লাশ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৯৯ বার পঠিত

ধামইরহাটে সাবেক ইউপি সদস্যর স্ত্রীর লাশ উদ্ধার।

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ), প্রতিনিধিঃ-
নওগাঁর ধামইরহাটে সাবেক ইউপি সদস্যের স্ত্রী জান্নাতুল ফেরদাউস (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এবিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার ৩ নম্বর আলমপুর ইউনিয়নের অর্ন্তগত মঙ্গলিয়া এলাকার মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। সে একই এলাকার সাবেক ইউপি সদস্য মোঃ ইফতেখার আশরাফের স্ত্রী।
স্থানীয়রা জানান, নিহত জান্নাতুল ফেরদৌস ঘটনার আগের দিন সন্ধায় বীরগ্রাম বাজারের একটি দোকান থেকে বিকাশ একাউন্টের মাধ্যমে কয়েক হাজার টাকা উত্তোলন করেন। আর সেই টাকার লোভে পরে তার মাথায় আঘাত করে হত্যার পর ওই ফাঁকা ফসলি মাঠের মধ্যে ফেলে টাকা নিয়ে চলে যায়।
এ বিষয়ে স্বামী ইফতেখার আশরাফ জানান, আমার স্ত্রীকে বেশ কিছুদিন থেকে কয়েকজন মোবাইল ফোনসহ বিভিন্ন ভাবে বিরক্ত করতো। আমার ধারণা তারা আমার স্ত্রীকে হত্যা করেছে। আমি প্রশাসনের নিকট আমার স্ত্রী হত্যার বিচার চাই।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর মাধ্যমে লাশটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলমান রয়েছে এই মুহূর্তে হত্যার আসল ঘটনা কিছু বলা যাচ্ছে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT