1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

ধামইরহাটের দুই মাদক ব্যবসায়ী ইয়াবাসহ আটক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২০৫ বার পঠিত

ধামইরহাটের দুই মাদক ব্যবসায়ী ইয়াবাসহ আটক

সন্তোষ কুমার সাহা,ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধিঃ

ধামইরহাটে নওগাঁ ডিবি পুলিশের অভিযানে ৪শ পিচ ইয়াবাসহ ২ মাদক চোরাকারবারিকে আটক করে। সোমবার ২৩ আগষ্ট রাতে উপজেলার খেলনা ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। এ ব্যাপারে একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়। নওগাঁ ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার ইন্জিনিয়ার আব্দুল মান্নান মিয়া (বিপিএম)’র নির্দেশে সমাজ থেকে মাদক নির্মুলে শুন্য কোঠায় আনতে এ জেলার বিভিন্ন উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালানা করছেন ডিবি। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের প্রেক্ষিতে ২৩ আগস্ট মঙ্গলবার রাত ২টায় ডিবি’র উপ-পরিদর্শক মিজানুর রহমান, এ এস আই মেহেদী হাসান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রসপুর (কুর্শামারী) গ্রামের আজিজার রহমানের ছেলে নবিবর রহমান (৩৮) ও শিশু গ্রামের ইয়াছিন আলীর ছেলে গোলাম মর্তূজা (ডালিম) (৪১) কে গোপিরামপুর গ্রাম থেকে ৪শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ওসি কে এম সামসুদ্দিন জানান, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে, সমাজ থেকে মাদক নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT