1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

দুই হিন্দু নারীকে গাছের সঙ্গে বেঁধে বিবস্ত্র করে নির্যাতন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩৫৪ বার পঠিত

জায়গা দখল করা নিয়ে বিরোধের জেরে বাগেরহাটের চিতলমারীতে দুই নারীকে গাছের সঙ্গে বেঁধে বিবস্ত্র করে নির্যাতন করার খবর পাওয়া গেছে। ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এলাকার হিন্দু পরিবার গুলোতে আতংক।

ঘটনার প্রত্যক্ষদর্শী চিন্তা হালদার জানান, উপজেলার সদর ইউনিয়নের রায়গ্রামের দেবদাস ও সঞ্জিত রায়ের বাড়িতে সোমবার (১১ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে প্রতিবেশী শাকিল ওরফে জাহিদ শেখের নেতৃত্বে ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত দেশিয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে।

এ সময় বাড়িতে কোন পুরুষ না থাকায় নারীরা বাধা দিতে এগিয়ে এলে বৃদ্ধা আয়না (৭০) ও তার পুত্রবধূ সুমতিকে (৪০) একটি বট গাছের সাথে বেঁধে বিবস্ত্র করে বেদম প্রহার করে। তাদের হাতের চুরি ও শাখা ভেঙে ফেলা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে নির্যাতন চালায়। তাদের চিৎকারে প্রতিবেশীরা বাধা দিতে এগিয়ে এলেও ওই বাহিনীর হুমকির মুখে কেউই কাছে যেতে সাহস পায়নি।

খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে। এ ঘটনায় শাকিল ওরফে জাহিদ শেখকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে চিতলমারী সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শাকিল ও তার সঙ্গীরা বৃদ্ধা আয়না ও তার পুত্রবধূ সুমতিকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়েছে। এদের শাস্তি হওয়া দরকার।

এ ব্যাপারে শাকিল ওরফে জাহিদের মা জাহানারা বিবি জানান, ওই জায়গা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে পূর্বের বিরোধ রয়েছে। ওই জায়গা দখলকে কেন্দ্র করে এ ঘটনার সৃষ্টি হয়েছে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ অনুকূল সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ব্যাপারে মঙ্গলবার থানায় মামলা (নং ৪) হয়েছে। ঘটনার মূল হোতা শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সুত্র ইত্তেফাক

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT