1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

তিস্তার পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২১৭ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এতে করে নদী তীরবর্তী বিভিন্ন জায়গা ভাঙ্গণ কবলিত হয়েছে।

 

আজ শুক্রবার (১৩ আগস্ট) সকালে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের ভাঙ্গণ কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের উত্তর অঞ্চল রংপুর প্রধান প্রকৌশলী জোতি প্রসাদ ঘোষ। এ সময় তার সাথে ছিলেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান এবং পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

 

জানা গেছে, উজানের পাহাড়ী ঢল ও হালকা বৃষ্টিতে আবারও তিস্তা নদীর পানি প্রবাহ বেড়ে বিপৎসীমার ১৫সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২দশমিক ৭০সেন্টিমিটার।

 

ভাঙ্গণ কবলিত এলাকা পরিদর্শনকালে প্রধান প্রকৌশলী, ভাঙ্গণ নিরসনে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন ও সরকারের নেয়া নানা কর্মসূচি সম্পর্কে স্থানীয়দের অবহিত করেন।

 

এ সময় উত্তর অঞ্চল রংপুর প্রধান প্রকৌশলী জোতি প্রসাদ ঘোষ নৌকা যোগে ভাঙ্গণ কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে পূর্বের ভাঙ্গণ কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কাজ চলমান রয়েছে। নতুন করে ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে দেখলাম, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি। এই এলাকার জন্য ৫০কোটি টাকার একটি প্রকল্প বর্তমানে প্ল্যানিং কমিশনে রয়েছে। ইনশাল্লাহ আগামিতে তিস্তার এই তীরবর্তী এলাকা ভাঙ্গণ মুক্ত হবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT