1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

তাড়াশে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু  ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৩৬ বার পঠিত

এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি ।

 

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ সরকারি কলেজের ২০২১-২২ সেশনের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মাহমুদুল হাসান তুষার নিহত হয়েছেন। নিহত মাহমুদুল হাসান তুষার উপজেলার বারুহাস ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন।

 

 

গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ১২টার দিকে তাড়াশ-রানিরহাট আঞ্চলিক সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধোপাগাড়ি বাজারের কাছাকাছি একটি তালের গাছের সাথে ধাক্কা খেয়ে তুষারের শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে পরের দিন ২৭ আগস্ট শুক্রবার ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে গতরাত ১,৩০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল নিশ্চিত করেন। তিনি বলেন, একজন শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীর মৃত্যু খুবই মর্মান্তিক। উপজেলা ছাত্রলীগ পরিবারের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

 

নিহত মাহমুদুল হাসান তুষার উপজেলার বিনসাড়া গ্রামের আঃ সালাম (ভুট্টোর) মেজ ছেলে। তার জানাজা নামাজ বাদ যোহর বিনসাড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT