1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

তানোরে র‌্যাবের হাতে হেরোইনসহ ৪জন গ্রেফতার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ২০৬ বার পঠিত

তানোরে র‌্যাবের হাতে হেরোইনসহ ৪জন গ্রেফতার

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার(১৬ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী আকরামের স্ত্রী শরিফা বেগম পালিয়ে রক্ষা পায়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন,তানোর মধ্যেপাড়ার মৃত মসলেম উদ্দিনের ছেলে আকরাম হোসেন(৫০) ও তার পুত্রবধু নিলুফা ইয়াসমিন(২১),

তাতিয়াল পাড়ার অমর চন্দ্র দাসের ছেলে বাপ্পী কুমার দাস(২৭), গোল্লাপাড়া বাজারের মৃত আবেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম(২৭)। এসময় আসামীদের কাছে থেকে ০৩(তিন) গ্রাম হেরোইন, ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০৩(তিন) টি বাটন মোবাইল সেট, ০৪(চার)টি সীম ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান জানান,আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সারোয়ার হোসেন

১৭ জানুয়ারী /২০২২ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT