1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

তজুমদ্দিনে স্ত্রীর শরীরে গরম পানি ঢেলে নির্যাতন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯
  • ২৫৮ বার পঠিত

রায়হান কাজি(ভোলা) তজুমদ্দিন।।ভোলার তজুমদ্দিনে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে মারপিট করে শরীরে গরম পানি ঢেলে নির্যাতন করেছে পাষান্ড স্বামী। নির্যাতন করে স্বামীর বাড়িতে আটকিয়ে রাখলে স্ত্রীর স্বজনরা তিনদিন পর সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
হাসপাতাল ও নির্যাতিতার পরিবার সুত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের ৩নং ওয়ার্ডের মাইনুদ্দিনের মেয়ে কমলা বেগম (৩১) এর সাথে লামচি শম্ভুপুর গ্রামের ৭নং ওয়ার্ডে মৃত সৈয়দ আহাম্মদের ছেলে আঃ কাদির (৫০) এর ১৩ বছর আগে পারিবারিক ভাবে বিবাহ হয়। আব্দুল কাদিরের প্রথম স্ত্রী মারা যাওয়ায় এটি তার দ্বিতীয় বিবাহ। পূর্বের এবং বর্তমানে আব্দুল কাদিরের মোট ৬ সন্তান রয়েছে। গত মঙ্গলবার সকালে পারিবারিক কলহের জের ধরে আব্দুল কাদির তার স্ত্রী কমলা বেগমকে এলোপাতাড়ি মারপিট করে। এক পর্যায়ে চুলার উপর ভাতসহ রান্না করা গরম পানি স্ত্রীর গায়ে ঢেলে দেন। এরপর স্ত্রীকে কোথাও চিকিৎসা না করিয়ে ঘরের মধ্যে আটকে রাখে। কমলার সন্তান রাফসান (১৩) গোপনে তার মামা আফসার উদ্দিনকে ঘটনা জানালে সে বোনের বাড়িতে যায়। এ সময় কথা কাটাটির এক পর্যায়ে আফসার উদ্দিনকেও বাড়ির লোকজনসহ মারপিট করে আঃ কাদির। পরে গতকাল স্থানীয়দের সহায়তায় কমলা বেগমকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা ধামাচাপা দিতে আব্দুল কাদিরও হাসপাতালে ভর্তি হয়েছে। ওই এলাকার সাবেক ইউপি সদস্য মোঃ হাফিজ উদ্দিন বলেন, এর আগেও তাদের পারিবারিক সমস্যা নিয়ে আমরা কয়েকবার শালিশ বিচার করেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মমিনুল ইসলাম বলেন, শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে এবং ক্ষত দেখে মনে হয় গরম পানি দিয়ে শরীর ঝলসে দেয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT