1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

ডুমুরিয়া অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পিতা মিয়া আব্দুল হামিদের ইন্তেকাল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৪৬ বার পঠিত

সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি।

 

জামায়াতের ইসলামীর সেক্রেটারী জেনারেল ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কারাবন্দী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পিতা মিয়া আব্দুল হামিদ (৯০) গতকাল ১৭/১০/২০২১ তারিখ রবিবার দুপুর দেড়টার দিকে ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মৃত্যুকালে তিনি দশ সন্তান, স্ত্রীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের ১ম নামাজে জানাজা গতকাল বাদ মাগরিব ঢাকাতে অনুষ্ঠিত হয়। ২য় বার আজ ১৮/১০/২০২১সোমবার বাদ আসর খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানার শিরোমণি হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্র জানায়।

প্রসঙ্গত্ব, মরহুম মাসাধিকাল যাবত ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার কল্যানপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি জটিল রোগে আক্রান্ত হন। ২০১৪ সালে তার হার্টের বাইপাস সার্জারি হয়। ২০১৬ সালে ফুসফুস ইনফেকশন এবং ২০২০ সালে প্রস্টেস্ট অপারেশন হয়। গত সেপ্টেম্বরে তার সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইবনে সিনা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে ছিলেন। সবশেষ ৯ অক্টোবর অবস্থার অবনতি হলে ডাক্তারের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT