1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ডুমুরিয়া উপজেলায় ৯০টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৪৬ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। আজ বৃহস্পতিবার (২১জুলাই) প্রধানমন্ত্রী ৩য় পর্যায়ের ২য় ধাপে দেশের ২৬ হাজার ২২৯ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন। এরই অংশ হিসেবে খুলনার ডুমুরিয়া উপজেলায় ৯০টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে।
এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ হতে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে ঘর হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠাটি সরাসরি সম্প্রচার করা হয়।অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,উপজেলা সহকারি কমিশনার(ভূমি)মোঃ মামুনুর রশীদ,উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন ,উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার,উপজেলা দারিদ্র বিমচন ফাউন্ডেশন কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়,আওয়ামী লীগ নেতা শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার,ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন প্রমূখ।

অনুষ্ঠানে জানানো হয়, ১৯৯৭ সাল থেকে আশ্রয়ণসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার অধীনে গৃহনির্মাণের মাধ্যমে সাত লাখ ১১ হাজার ২৬৩টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এর মধ্যে মুজিববর্ষে তিনটি পর্যায়ে এক লাখ ৮৫ হাজার একশত ২৯টি ঘর বরাদ্দ করা হয়। ডুমুরিয়া উপজেলায় আশ্রায়ন প্রকল্পের আওতায় আজ ৯০টি পরিবার সহ তিনটি পর্যায়ে মোট ৮০৫ টি ঘর বরাদ্ধ দেয়া হয়েছে।আরো ৩০০টি ঘর নির্মাণের প্রস্তুুতি চলছে। অনুষ্ঠানে সুফল ভোগী ভূমিহীন-গৃহহীন পরিবারের সদস্য,সরকারি কর্মকর্তা,রাজনৈতিক দলের নেতা, মিডিয়াকর্মী সহ সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT