1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

ডুমুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় তৈরী পিস্তল, চাপাতি সহ আন্ত:জেলা ডাকাত দলের দু’সদস্য আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২০৭ বার পঠিত

সরদার বাদশা নিজস্ব প্রতিনিধি খুলনা।

ডুমুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় তৈরী পিস্তল, চাপাতি সহ আন্ত:জেলা ডাকাত দলের দু’সদস্যকে আটক করে স্হানীয় জনতা। পরে গণধোলাই দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পঞ্চু গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের পঞ্চু গ্রামে আন্ত:জেলা ডাকাত দলের সদস্যরা অস্ত্র-স্বস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় গ্রামবাসী বিষয়টি টের পেরে সংঘবদ্ধ হয়ে তাদেরকে ধাওয়া দিলে বাকিরা পালিয়ে গেলেও চক্রের দু’সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (পিস্তল) ও একটি চাপাতি উদ্ধার করে। ।আটক ডাকাত দলের সদস্যরা হলো, উপজেলার ধামালিয়া ইউনিয়নের টোলনা গ্রামের আব্দুস ছাত্তার বিশ্বাসের ছেলে মোঃ শামীম বিশ্বাস (৩৪) ও একই গ্রামের মুজিবুর রহমান বিশ্বাসের ছেলে মোঃ জিহাদুল বিশ্বাস (২৭)।এসময় বিক্ষুদ্ধ জনতা তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গুটুদিয়া এলাকা থেকে একটি দেশীয় অস্ত্র ও একটি লোহার চাপাতি সহ স্থানীয়রা দুুই ব্যক্তিকে আটক করে । এসময় বিক্ষুদ্ধ জনতা তাদেরকে গণধোলাই দেয়।
খবর পেয়ে তাদেরকে পুলিশ হেফাজতে নিয়েই চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় তাদের সাথে আর কারা বা কতজন জড়িত রয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণাকরা হচ্ছে তারা আন্ত:জেলা ডাকাত দলের সক্রীয় সদস্য । এ ঘটনায় থানায় মামলার হয়েছে আসামি দয় কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT