1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ঠাকুরগাঁও ইউএনওকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেছে রিপোর্টার্স ইউনিটি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২৫৫ বার পঠিত

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

 

জনপ্রশাসন পদক ২০২০ পাওয়ায় সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেছে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি। এ উপলক্ষে আজ শনিবার দুপুরে উপজেলা কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্রেষ্ট প্রদানের মাধ্যমে এ সন্মাননা প্রদান করেন সংগঠনের নেতারা ও সদস্যরা।

সভায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু, সহ-সভাপতি রেজাউল করিম প্রধান, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ সংগঠনের অন্যান্য নেতা ও সদস্যরা।

 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার জানান, রিপোর্টার্স ইউনিটির সকল সংবাদকর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদগুলো তুলে ধরেছেন। সময়মত সরকারের উন্নয়ন, সমস্যা ও অসহায় মানুষের কথা তুলে ধরায় আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তাৎক্ষণিকভাবে চেস্টা করেছি কাজ করার। দীর্ঘ তিন বছর আমি এ জেলায় কর্মরত ছিলাম। এ জেলার মানুষ অত্যান্ত আন্তরিক। আর সেকারনেই সদরের উন্নয়নে প্রতিটি কাজ দ্রুত সময় করা সম্ভব হয়েছে। ভাল কাজ ও আপনাদের ভালবাসায় জনপ্রশাসন পদক ২০২০ পেয়েছি। সেই সাথে প্রমোশনও হয়েছে।

 

আগামী কয়েকদিনের মধ্যে আমি চলে যাবো পাবনা জেলায় সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবো। ঠাকুরগাঁওয়ের মানুষের কথা ভুলবো না। ভবিষ্যতে চাকুরির সুবাদে অথবা সময় পেলে ছুটে আসবো। আপনারা আমার দোয়া করবেন।

 

একই অনুষ্ঠানে গিনেস বুক অফ ওয়াল্ডে নাম লেখায় রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে খেলোয়াড় রাসেল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন ক্রেস্ট প্রদান করা হয়। দেশ ও জেলার সুনাম অর্জনে ভুমিকা রাখা ও রাসেল যেন আগামীতে নিজের রেকর্ড নিজেই ভাঙ্গতে পারে সে বিষয়ে উৎসাহ প্রদান করেন উপস্থিত সবাই।

 

পরিশেষে রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ও রাসেলের উত্তরত্বর সাফল্য কামনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT