1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

ঠাকুরগাঁওয়ে আশ্রায়ণ প্রকল্পে ঘর বরাদ্দে অর্থলেনদের অভিযোগে ইউপি সদস্য আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২২২ বার পঠিত

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

আশ্রায়ন প্রকল্পের ঘর দখলের অভিযোগে ঠাকুরগাঁওয়ের এক নারী ইউপি সদস্য রুবি আক্তারকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে সদর উপজেলার চিলারং ইউনিয়নের আলাদিহাটের ধনিবস্তি গুচ্ছগ্রাম থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

আটককৃত রুবি আক্তার (৩২) চিলারং ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য এবং তিনি ও ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি।
এর আগে শনিবার (২১ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী আঞ্জু আক্তার, লাইলি বেগম ও জুলেখা বেগম।

এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া তিনজন ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে গুচ্ছগ্রামে গিয়ে সত্যতা পাওয়া যায় ইউপি সদস্য রুবি আক্তারের বিরুদ্ধে। ঘর বরাদ্দ পাওয়া আঞ্জু আক্তার,লাইলি বেগম ও জুলেখা বেগমকে মারপিট ও তাদের ঘর দখল করে পরিচিতদের দেয়ার অভিযোগের সত্যতা মিলে। সেকারনে ইউপি সদস্য রুবি আক্তারকে আটক করেছে পুলিশ। এমন ঘটনায় জড়িত থাকায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানান তিনি।

উল্লেখ্য, আলাদিহাট ধনিবস্তি গুচ্ছগ্রামে ঘর বরাদ্দে আর্থিক লেনদেন হয়েছে বলে অভিযোগ তুলেন ওই নারী ইউপি সদস্য। এ সংক্রান্ত একটি ভিডিও গতরাতে ভাইরাল হলে আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ওই নারী সদস্যকে আটক করে পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT