1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু: ঘটনা যেন রহস্যময়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২০২ বার পঠিত

স্বপন মাহমুদ, জামালপুর জেলা প্রতিনিধি:

ট্রেনে কাটা পড়ে রাজীব হোসেন সম্পদ (২৪) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

গত শনিবার (১৭সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে ষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজীব হোসেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিগা ইউনিয়নের পাটাবুগা গ্রামের আলী হোসেনের এক মাত্র ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়দের সুত্রে জানা যায়, নিহত রাজীব হোসেন গাজীপুর কোনাবাড়ি এলাকায় একটি গার্মেন্টস কোম্পানিতে চাকুরি করতেন। তার স্ত্রী এবং শশুর-শাশুড়িদের নিয়ে এক স্থানে কোনাবাড়ি এলাকায় বসবাস করতেন। গত শনিবার সকালে গার্মেন্টস কোম্পানিতে ডিউটি করে রাতে আর বাসায় ফিরেনি। পর দিন সকালে কমলাপুর রেলওয়ের ষ্টেশন এলাকা তার দিখন্ডীত দেহ দেখতে পায় স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে কমলাপুর রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেন। পরে সেখান থেকে লাশ সনাক্ত করে রবিবার রাতে সরিষাবাড়ী নিজ এলাকায় নিয়ে আসেন পরিবারের লোকজন।

এবিষয়ে নিহতের বাবা আলী হোসেন অভিযোগ করে বলেন, আমার ছেলেকে বিবাহের পর থেকেই মানসিক ভাবে নির্যাতন করতেন। পুত্রবধূ ও তার পরিবারের লোক জন কৌশলে কোনাবাড়ি নিয়ে আমার ছেলেটার জীবনটা শেষ করে দিয়েছে। আইনের কাছে আমি এর বিচার চাই।

নিহতে বড় বোন আলিয়া বেগম জানান, আমার ভাই আত্মহত্যা করার মত ছেলে নয়। মেয়ের পরিবারের লোকজন অনেক সময় মানসিক নির্যাতন করতেন। তারাই পরিকল্পিত ভাবে মেরে ফেলেছে।

এ-বিষয়ে নিহতে স্ত্রী শিমুল আক্তার ও তার মা বলেন, প্রতিদিনের মত সে কাজে গিয়েছিলো। কাজে থেকে সে আর ফিরে আসেনি। পরে জানতে পারি সে ঢাকায় গিয়ে ট্রেনে কাটা পড়েছে। এবিষয়ে আমরা কিছুই জানিনা।

এ-ব্যাপারে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মুজিবুল হক খান বলেন, এঘটনায় আমাদের এখানে কোন মেসেজ আসেনি। ঘটনা যে এলাকায় ঘটেছে সেটা সেই জায়গার রেলওয়ে ফাঁড়ি দায়িত্বে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT