1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও’র যোগদান। সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র আয়োজনে মধুসূদন দত্ত এঁর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত। শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা ।

টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ চালক হেলপার আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ১৬৪ বার পঠিত

মাসুদ মির্জা।

 

টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি ট্রাক তল্লাশিকালে ৬০ হাজার ইয়াবাসহ উক্ত ট্রাকের চালক এবং হেলপারকে আটক করেছে বিজিবি।

 

শুক্রবার (২০ আগস্ট) সকাল ৯ টা নাগাদ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিজিবি চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের দুইজনকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন

 

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

 

আটককৃত দুইজন হল- টাঙ্গাইল জেলার কালিহাতী থানার সরলা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ লেবু মিয়া (২৫) এবং একই জেলা এবং থানার গ্গোহালিয়া বাড়ী গ্রামের

 

মোঃ ছানোয়ার হোসেনের ছেলে মোঃ ইসমাইল হোসেন (৩৪)।

 

২ বিজিবি অধিনায়ক জানান, দমদমিয়া চেকপোষ্টে বিজিবি সদস্যরা নিয়মিত টহলদলের সাথে তল্লাশী কার্যক্রম পরিচালনা করছিল। আনুমানিক ৯ টার দিকে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি ট্রাক দমদমিয়া চেকপোস্টে আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। ডগ ব্রাভো ও হ্যান্ডেলারগণ যথারীতি তল্লাশী কার্যক্রম শুরু করলে ডগ ব্রাভো উক্ত ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টারে ক্রমাগত ঘ্রান নিতে থাকে এবং সন্দেহমূলক আচরণ প্রকাশ করে। পরবর্তীতে ডগ হ্যান্ডেলার কর্তৃক ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টার খুলে বিস্তারিতভাবে নীরিক্ষার সময় ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টারের ভিতরে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় কালো টেপ দিয়ে মোড়ানো কয়েকটি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকৃত প্যাকেটগুলো খুলে প্যাকেটের ভিতর হতে ৬০ হাজার ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

 

আটকের পর জিজ্ঞাসাবাদে তারা উক্ত ইয়াবাগুলো ট্রাকের মালিকের জন্য বহন করছিল বলে স্বীকার করেছে৷ ট্রাকের মালিকের নাম মোঃ হাফিজুর রহমান (৩৫)। সে টাঙ্গাইল জেলার কালিহাতী থানার সরলা গ্রামের মহব্বত হোসেনের ছেলে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT