1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

ঝিনাইদহে সুবীর হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৬০ বার পঠিত

সাইদুর ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার চাঞ্চল্যকর সুবীর দাস হত্যা মামলার দুই পলাতক আসামি নির্মল দাস ও লিমন জোয়ারদারকে আটক করেছে র‌্যাব-৬। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব।

উল্লেখ্য, ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সুবীর কুমার দাস খুন হন। গত সোমবার রাত ১টার দিকে চাকলাপাড়ার মির্জা মহলের সামনে এই ঘটনা ঘটে। হামলায় নিহতের পিতা সত্যপদ দাস, মা শিখা রানী দাস ও ভাই খোকন দাসও আহত হন।

এ সময় হামলাকারীদের একজন বিমল দাসের ছেলে মিঠুন দাসও আহত হন। তিনি নিহতের চাচাতো ভাই। এলাকাবাসী জানায়, তিন শতক জমি নিয়ে দুই ভাই বিমল ও সত্যপদ দাসের মধ্যে মামলা চলছিল। গত সোমবার আদালতে এই মামলার দিন ছিল। সেখানেই দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT