1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ঝিনাইদহে বিএনপির শোক র‌্যালি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৭৯ বার পঠিত

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সোমবার ঝিনাইদহ জেলা বিএনপি শোক র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে সকাল ১১টায় শুরু হয়। র‌্যালি শেষে মডার্ন মোড়ে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ^াস ও সাজেদুর রহমান পাপপু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আক্তারুজ্জামান। জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ তার বক্তৃতায় বলেন, এখনো সময় আসে ক্ষমতা ছাড়–ন, নইলে পালিয়েও রক্ষা হবে না। তিনি বলেন দেশকে অতল গহব্বরে রেখে হাসিনা বিশাল বহর নিয়ে লন্ডন আমেরিকায় পিকনিক করে এসেছেন। এতে কোটি কোটি টাকা পানিতে পড়েছে। মজিদ বলেন তার এই সফর ব্যার্থ হয়েছে। উল্লেখ্য পুলিশের গুলিতে আব্দুর রহিম, নুরে আলম শাওন প্রধান, শহিদুল শাওন ও আব্দুল আলীম হত্যার প্রতিবাদে এই শোক র‌্যালির আয়োজন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT