1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

ঝিনাইদহে দুই দিনের তথ্য অধিকার মেলা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ২ দিন ব্যাপী তথ্য অধিকার মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও সনাকের আয়োজনে বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা। উদ্বোধন শেষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি সায়েদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ সেখ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সনাকের সহ-সভাপতি সাংবাদিক এম সাইফুল মাবুদ ও সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল। আলোচনা সভায় বক্তারা, তথ্যের অবাধ প্রবাহের নিশ্চিত করতে তথ্য অধিকার আইন পুরোপুরি বাস্তবায়ন করার আহবান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করা হয়। দুই দিন ব্যাপী এ তথ্য মেলায় সরকারি ও বেসরকারি ২৯ টি দপ্তরের স্টল রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT