1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

ঝিনাইদহে ডেলিভারী ম্যানকে কুপিয়ে জখম।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৭ বার পঠিত

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে পূর্ব শত্রæতার জেরে রবিউল ইসলাম (৪৫) নামে এক ডলিভারী ম্যান কে কুপিয়ে মারাত্বক জখম করেছে দুবৃর্ত্তরা। বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার হাটবাকুয়া এলাকায় এঘটনা ঘটে। তার আত্মচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। আহত রবিউল শহরের ফাগুনজ্যোতি এন্টারপ্রাইজের ডেলিভারী ম্যান হিসাবে কর্মরত ও কালীচরনপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামের মৃত লাল মিয়া মন্ডলের ছেলে। জানা গেছে, পেশাগত কাজ শেষে বালিয়াডাঙ্গা বাজার থেকে বাড়ি ফিরছিল রবিউল। পথিমধ্যে ওই এলাকার কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত ভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যায়। রাম দার কোপে রবিউলের দুই পা ও বামহাতে গভীর ক্ষত হয়। এ ঘটনায় বাদী হয়ে আহতের স্ত্রী মোছা খুরশিদা খানম মামলা করবেন বলে জানান। সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT