1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ঝিনাইদহে জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দি দুই চেয়ারম্যান প্রার্থী’র পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২১৮ বার পঠিত

সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
আগামীকাল সোমবার অনুষ্ঠিত ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনেকে সামনে রেখে প্রতিদ্বন্দি দুই চেয়ারম্যান প্রার্থী একে ান্যের বিরুদ্ধে টাকা ছাড়ানো ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুরে শহরের পবহাটি এলাকায় আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এম হারুন অর রশীদ তার নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। অন্যদিকে ঝিনাইদহ প্রেসক্লাবে আওয়ামীলীগ সমর্থিত চশমা প্রতিকের প্রার্থী কনক কান্তি দাসের পক্ষে সংবাদ সম্মেলন করেন সদর উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন। তিনি লিখিত অভিযোগে দাবী করেন, প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী স্থানীয় সৃজনী এনজিওর পরিচালক। তিনি তার কর্মীদের দিয়ে রাতের আঁধারে ভোটারদের বাড়িতে গিয়ে টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন এবং কোরআন ছুয়ে আনারস প্রতিকে ভোট দেবার আঙ্গীকার করে নিচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোন প্রতিকার মিলছে না। এদিকে স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ লিখিত বক্তেব্যে অভিযোগ করেন, প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতিকের কনক কান্তি দাসের সমর্থকরা তার ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছেন। এর আগে আমার সমর্থকদের মারধর করা হয়েছে। প্রতিষ্ঠানে হামলাও করেছে। নির্বাচনের দিন ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করার চেষ্টা করছেন। এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একাধিক বার লিখিত অভিযোগ দিলেও তারা কোন ব্যবস্থা নেননি। উল্লেখ্য আগামীকাল আগামী ১৭ অক্টোবর ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুই জন চেয়ারম্যান প্রার্থী ও সদস্যপদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT