1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম:
খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে। কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান কে অর্থদণ্ড ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত। কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নূরুল আমিন বাবুলকে সম্বার্ধনা । ফারুয়া ইউনিয়নে সুপেয় পানির সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করলেন ———–  কাজল তালুকদার । পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে চারা বিতরণ । বেনাপোল পৌর নির্বাচনে নামছেন ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নামাজ গ্রাম দুর্গাপুরে গণসংযোগ।

ঝিনাইদহে ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ্বে ধাওয়া খেয়ে দুর্ঘটনায় নিহত ৩।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৭১ বার পঠিত

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ্বে ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় সরকারি ভেটেরিনারি কলেজের ভিপিসহ তিন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ১৮ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভেটেরিনারি কলেজের ভিপি সাইদুর রহমান মুরাদ (২৫), একই কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম (২৩) ও শমরেষ কুমার (২২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধাওয়া খেয়ে নিহতরা মোটরসাইকেলে চড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল সড়কে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের পিলার ভর্তি ট্রাকের পেছনে ধাক্কায় দেয়। ঘটনাস্থলেই তারা মারা যায়।

বিষয়টি নিয়ে ভেটেরিনারি কলেজ সংসদের জিএস সাজিবুল ইসলাম সাজিব বলেন, কলেজের একটি পক্ষ আমাকে মারার জন্য অনেক দিন ধরে টার্গেট করে। শুক্রবার সন্ধ্যায় ভিপি মুরাদসহ আমরা ছয় জন তিনটি মোটরসাইকেলে কলেজে ফিরছিলাম। এক পর্যায়ে প্রতিপক্ষরা আমাদের ধাওয়া করে। এ সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তারা আমাকে আঘাত করে। এতে আমি পাশে থাকা একটি গর্তে পড়ে যাই।

সাজিব আরও বলেন, হামলাকারীদের হাত থেকে নিজেদের রক্ষা করতে ভিপি মুরাদ তার সঙ্গে থাকা দুই জনকে নিয়ে দ্রুত কলেজের দিকে যায়। এমন সময় হামলাকারীরা ৮/১০টি মোটরসাইকেল তাদের ধাওয়া করে। এরপর পুলিশে খবর দিলে তারা আমাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শী লিটন হোসেন জানান, ঝিনাইদহ শহর থেকে একটি মোটরসাইকেলে তিনজন কলেজের দিকে আসছিলেন। আঠারো মাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি নিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দেয়। তিন জনই ঘটনাস্থলে মারা যান।

ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী-পরিচালক শামিমুল ইসলাম….

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির তথ্য পেয়েছিলাম। এ সময় ভেটেরিনারি কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করা হয়। ওই তিনজন মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করলে প্রতিপক্ষ তাদের ধাওয়া করে। পরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। তারা সবাই ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT