1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:

ঝিনাইদহে অস্ত্র মামলায় জামায়াত নেতার ১৭ বছরের কারাদন্ড ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১৫৮ বার পঠিত

সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে অস্ত্র মামলায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসেনকে ১৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে জেলার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদাণ করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনে থেকে মুয়াবিয়া হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক পৌরসভার সলেমানপুর এলাকা থেকে উদ্ধার করা হয় একটি পাইপগান, ৬ রাউন্ড গুলি। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে ২০১৬ সালের ২৫ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিলা করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলার ২ টি ধারায় ১০ ও ৭ বছর করে কারাদন্ডাদেশ প্রদাণ করে।
মামলার রাষ্টপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন বাদশা বলেন, মামলায় ২ টি ধারায় সাজা হয়েছে। সাজা যুগপৎ ভাবে চলবে। এই মামলায় যদি সে আগে হাজতবাস করে তাহলে রায় থেকে সেই সময় বাদ যাবে। আসামীকে সাজা পরোয়ানা মুলে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT