1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ঝিনাইদহের কৃতি সন্তান সেনা সদস্য সম্রাটের জীবন প্রদীপ নিভে গেল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৮৯ বার পঠিত

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
কুমিল্লা সেনানিবাসের তরুণ সেনা সদস্যের জীবন প্রদীপ নিভে গেল একটি সড়ক দুর্ঘটনায়। ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের মনোয়ার হোসেন এর পুত্র সম্রাট হোসেন(২২)ঢাকা সামরিক হাসপাতাল(সি এম এস)এ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৯:৩০ মিনিটের সময় মৃত্যুবরণ করেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাই মিরাজ।

তার সাথে থাকা ভাই মিরাজ জানান, শনিবার সকাল ৭ টার সময় ঢাকা সেনানিবাসে প্রথম নামাজের জানাজা শেষে নিয়ে জাওয়া হয় তার নিজ কর্মস্থল কুমিল্লা সেনানিবাসে।

জানাগেছে,সেখানে রবিবার সকালে দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।এর পর নিয়ে আসা হবে যশোর সেনানিবাসে সেখানে তৃতীয় নামাজের জানাজা শেষে রবিবার নিয়ে আসা হবে শৈশব-কৈশোবে বেড়ে ওঠা নিজ গ্রাম সদর উপজেলার বিষয়খালীতে।

অপরদিকে বিষয়খালী গ্রামে শুক্রবার রাতেই নেমে আসে শোকের ছায়া।সকলের মনে একটাই প্রশ্ন বারবার উঁকি দিয়েছে তরুণ এক সৈনিকের জীবন প্রদীপ এতো দ্রুত নিভে যাবে।তাইতো অত্র অঞ্চলের মানুষ শেষ বারের মতো চোখের অশ্রু সিক্ত জলে জানাবে বিদায় সম্রাট বিদায়। শ্রদ্ধা আর ভালোবাসার কোন কমতি নেই এলাকাবাসীর । অধীর আগ্রহে বসে আছে কখন আসবে সম্রাটের লাশবাহী গাড়ি। একনজর শেষবারের মতো দেখার জন্য ব্যাকুল হয়ে আছে প্রিয় মানুষগুলো।এত দ্রুত তরুণ এক সৈনিকের বিদায় যা মেনে নেবার নয় তারপরও মেনে নিতে হয়। এটাই মানুষের শেষ নিয়তি বিষয়খালীতে তার লাশ আসার পর সেখান থেকে নেয়া হবে কেশবপুরে সেখানে শেষবারের মতো তার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শায়িত করা হবে তরুণ এই বীর সৈনিকের।

এলাকার মানুষের একটাই চাওয়া ওপারে ভালো থাকো সম্রাট। আল্লাহ তোমার বেহেস্ত নসিব করুক। উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ঝিনাইদহ শহর থেকে বিষয়খালী ফেরার পথে তেঁতুলতলা বিদ্যুৎ উপকেন্দ্র নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হলে সদর থানা পুলিশ ও এলাকাবাসী উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে হাসপাতাল কর্তৃপক্ষ রেফার্ড করে যশোর সামরিক হাসপাতালে। সেখানে নিয়ে গেলেও তার অবস্থার আরো অবনতি ঘটলে সেখান থেকে হেলিকাপ্টার যোগে ওই দিনই ঢাকা সিএমএস এ স্থানান্তর করা হয়। জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

শুক্রবার রাত ৯:৩০ মিনিটের সময় ঢাকা সিএমএস কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার রাত ১০ টায় তার মৃত্যুর খবর এসে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকা জুড়ে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT