1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ঝিকরগাছা স্ত্রীর দায়িত্ব কাধে নিয়ে সংবাদিককে হুমকি দিলেন স্বামী : থানায় জিডি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২১৬ বার পঠিত

ঝিকরগাছা স্ত্রীর দায়িত্ব কাধে নিয়ে সংবাদিককে হুমকি দিলেন স্বামী : থানায় জিডি

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর : যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এর দায়িত্ব নিজ কাধে নিয়ে সাংবাদিক আশরাফুজ্জামান বাবুকে মোবাইল ফেনের মাধ্যমে হুমকি দেওয়ায় স্বামীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি হয়েছে।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত দুদিন যাবৎ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ওয়ার্ডে বিদ্যুৎ সরবরাহ না থাকায় বিষয়টি জানতে আমি গত ১৮/০৮/২০২২ ইং তারিখ রাত ৯টা ৩৪ মিনিটে হাসপাতালের আর এম ওর নিকট ফোন করে ৫৫ সেকেন্ড কথা বলে ঝিকরগাছার ঐতিহ্যবাহী সংগঠন সেবা সংগঠন নামে একটি স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ক্রাইম রিপোর্টার মোঃ আশরাফুজ্জামান বাবু। এরপর রাত ৯টা ৫৬ মিনিটে ০১৭১৬-১৭২৩৬১নং থেকে একজন অজ্ঞাত ব্যাক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও এর স্বামী পরিচয় দিয়ে আমি তার স্ত্রীকে কেনো ফোন করেছি জানতে চায়। দায়িত্বের খাতিরে তাকে ফোন করেছি জানালে আর যেন তার স্ত্রীকে ফোন না করি বলে আমাকে শাসায়। বিভিন্ন ধরনের উস্কানীমূলক কথা বলে। এছাড়াও হুমকি ধামকি মুলক কথাবার্তা বলে। এখন আমি আমার নিরাপত্তা নিয়ে শংকিত বোধ করছি আমার সঙ্গে দুর্ব্যবহার করে সংবাদকর্মী মোঃ আশরাফুজ্জামান বাবু। ঝিকরগাছা থানায় জিডি নং ৯১৬। তাং ১৯/০৮/২০২২ইং।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এর স্বামী সুমন মাহমুদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এটা বড় পদ না। এই পদে আমার স্ত্রীকে দিতে চায়নি। অনেকে এই পদের বিষয়ে আমাকে অনুরোধ করায় তাকে দেওয়া হয়েছে। তিনি যখন আমার পরিবারের নিকট ফোন দিবেন তখন তো আমাকে তার বিষয়ে খোঁজখবর নিতে হবে। এটা তেমন কোনো বিষয় না। আমাদের মধ্যে কিছু ভূল বোঝাবুঝি। এটা তেমন কিছু না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT