1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

ঝিকরগাছায় ২শত দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী দিলো পল্লী বিদ্যুৎ সমিতি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২০৪ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা (যশোর) :

শোকের মাসে গভীর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ করে ‘ঘরে ঘরে বিদ্যুতায়ন, জাতির পিতার স্বপ্ন পূরণ’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলার ২শত অসহায় দুস্থ পরিবারের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সার্বিক তত্ত্বাবধানে মাসব্যাপী বিতরণের ধারাবাহিকতায় রবিবার সকালে ঝিকরগাছা জোনাল অফিস কর্তৃক বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এ সহায়তা প্রদান করা হয়েছে। ঝিকরগাছাসহ যশোর সদর, চৌগাছা, শার্শা, বাঘারপাড়া উপজেলায় সর্বমোট ১২৫০টি অসহায় দুস্থ পরিবারের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন এজিএম মোঃ রুবেল রানাসহ সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন বলেন, আমরা সবাই জানি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি গরীব-দুঃখী মানুষকে ভালোবাসতেন। বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে বেঁচে নেই। আমাদের এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি জাতির পিতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমি ও আমার দপ্তরের সকলের পক্ষ হতে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT