1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

জাতীয় মৎস্য পদক ২০২১ পেলেন মোঃ হারুন অর রশিদ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২২৪ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

 

মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ বছর ৯জন ব্যক্তি-প্রতিষ্ঠানকে স্বর্ণপদক ও ১২জন ব্যক্তি-প্রতিষ্ঠানকে রৌপ্য পদক প্রদান করা হয়েছে। এ বছর জাতীয় মৎস্য পদকে স্বর্ণ পদক অর্জন করেছেন লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বাঁশপচাই ভিতরকুটি (সাবেক ছিটমহল) গ্রামের মোঃ হারুন অর রশিদ।

 

রোববার (২৯ আগস্ট) দুপুরে ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে। প্রান্তিক চাষি ও অনগ্রসর জনগোষ্ঠীর মৎস্য সম্পদ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ওই স্বর্ণ পদক প্রদান করা হয়।

 

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির পক্ষে পদক প্রাপ্তদের হাতে স্বর্ণপদক ও চেক তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি। এ সময় বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম, সংসদ সচিবালয় সচিব কে এম আব্দুস সালাম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সুবোল বোস মনি, মোঃ তৌফিকুল আরিফ, যুগ্ম সচিব এসএম ফেরদৌস আলম, ড. মোঃ মশিউর রহমান, মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক খ. মাহবুবুল হকসহ মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, জাতীয় মৎস্য পদক ২০২১ স্বর্ণপদক অর্জন করেছেন লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বাঁশপচাই ভিতরকুটি (সাবেক ছিটমহল) গ্রামের মোঃ হারুন অর রশিদ। তাঁর পিতাঃ মৃত নুরুল ইসলাম ও মাতাঃ মোছাঃ রমিছা বেগম।

 

 

জনাব মোঃ হারুন অর রশিদ মূল্যায়ন বছরে ৮.৫৫ মে.টন মলা ও রুই জাতীয় মাছ উৎপাদন করে অনগ্রসর এলাকায় মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রেখেছেন। তিনি ৭টি পুকুর নিয়ে মোট ১.০১হেক্টর জলায়তনে মাছের চাষ করে ৬,৬১,০০০/- টাকা নীট লাভ করেন। প্রান্তিক ও অনগ্রসর এলাকায় তাঁর এই কর্মকান্ড অন্যান্যদের জন্য অনুকরণীয় ও উৎসাহব্যঞ্জক। প্রান্তিক চাষি হিসেবে ও অনগ্রসর এলাকায় মৎস্য সম্পদ উন্নয়নে অবদান রাখার স্বীকৃতিস্বরুপ সরকার তাঁকে জাতীয় মৎস্য পদক ২০২১ এ স্বর্ণপদক ও নগদ ৫০হাজার টাকা প্রদান করেছে।

 

স্বর্ণপদকপ্রাপ্ত অন্যরা হলেন- শাহ সুলতান শাহ জালাল মৎস্য বীজাগারের মালিক মোঃ শহিদুল ইসলাম, আম্বর ফিশারীজ অ্যান্ড হ্যাচারির মালিক কামরুল আলম চৌধুরী, সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ, ইউনিক টাইগার শ্রিম্প হ্যাচারির মালিক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, রোজেমকো ফুডস লিমিটেডের চেয়ারম্যান শাহ সেলিম হোসেন, সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী ও বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও লালমনিরহাট জেলার প্রান্তিক চাষি হারুন-অর-রশিদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT